বোনাস বিও হিসাবে পাঠিয়েছে ইউনিলিভার কনজিউমার
নিজস্ব প্রতিবেদক: ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড।
সিডিবিএল ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে ৫ জুন, সোমবার বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে ইউনিলিভার কনজিউমার ৩০০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ৬০ শতাংশ বোনাস।
বিনিয়োগবার্তা/কেএইচকে//
https://www.cdbl.com.bd/



