Shephard Industries

শেফার্ড ইন্ডাস্ট্রিজের সাথে একীভূত হবে শেফার্ড টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেপার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির সাথে শেপার্ড টেক্সটাইল বিডি একীভুতকরণ হবে।  একারণে শেপার্ড টেক্সটাইল বিডির ক্রেডিটরসদের (ঋণদাতা) সাথে বৈঠকের অনুমতি দিয়েছে উচ্চ আদালত।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি আগামী ১৮ জুন সকাল ১০টায় ক্রেডিটরসদের (ঋণদাতা) সাথে বৈঠক করবে। উত্তরা মডেল টাউনে শেপার্ড টাওয়ারে কোম্পানিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

শেপার্ড ইন্ডাস্ট্রিজের সাথে শেপার্ড টেক্সটাইলের একীভূতকরণের খসড়া অনুমোদনের জন্য বৈঠক হবে।

কোম্পানিটি সব ক্রেডিটরসদের বৈঠকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)