দরপতনে সপ্তাহ শুরু

মুল্যসূচকের পতনেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। 

ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ১ হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে এদিন ২ কোটি ২৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে ১ হাজার ২৫৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১১ পয়েন্ট কমেছে। সোমবার সিএসইতে ২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)