সোনারবাংলা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১৩ জুন
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ১৩ জুন, সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানিটির প্রথম প্রন্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
বিনিয়োগবার্তা/ডিএফই//



