AIBL Runner up Press

শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের রানার্সআপ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩-এর রানার্সআপ হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

সম্প্রতি রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলা শেষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, টিম ম্যানেজার মুহাম্মদ পিয়ারু এবং অধিনায়ক সাইফুদ্দিন সিরাজি হামিমের হাতে ট্রফি ও প্রাইজমানি বাবদ ৪০ লাখ টাকার চেক তুলে দেন।

এ সময় ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, বিএবি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার প্রমুখ।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)