আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের তৃতীয় স্থান অর্জন করলৈা গ্লোবাল ইসলামী ব্যাংক 

শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের তৃতীয় স্থান অর্জন গ্লোবাল ইসলামী ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস; (বিএবি) কর্তৃক আয়েজিত ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’-এ গ্লোবাল ইসলামী ব্যাংক তৃতীয় স্থান অর্জন করেছে। 

সম্প্রতি রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলা শেষে গ্লোবাল ইসলামী ব্যাংকের টিম ম্যানেজার ও অধিনায়কের হাতে পুরস্কারের ৩০ লক্ষ টাকার চেক তুলে দেন। 

এসময় সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ, বিএবি-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও সিইওগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, বিএবি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার প্রমুখ।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)