বিনিয়োগ ও বিনিয়োগ পরবর্তী সেবা গ্রেহণের জন্য বিনিয়োগকারীদের আরো আন্তরিক হওয়ার আহ্বান

কর্মশালায় বিডা'র নির্বাহী চেয়ারম্যান

বিনিয়োগ সেবা গ্রহণে আরও আন্তরিক হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগ ও বিনিয়োগ পরবর্তী সেবা গ্রেহণের জন্য বিনিয়োগকারীদের আরও আন্তরিক হতে হবে বলে জানিয়েছেন বিডা'র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।

সোমবার (১২ জুন) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজিত বিডা কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত শিল্প প্রকল্পকে বিডার সেবাসমূহ এবং নিবন্ধন প্রদানকারী শর্তাবলীসমূহ সম্পর্কে অবহিতকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কর্মশালায়া সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরি ও বিডা’র সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া বলেন,  মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১৫ বছরে আমাদের অর্থনৈতিক অবস্থায় আমুল পরিবর্তন এসেছে, ১৫ বছর আগে যখন আমাদের মাথাপিছু আয় ছিল ৭৫০ মার্কিন ডলার সেটা আজ ২৮৪০ মার্কিন ডলার, আর এই সময়ে আমাদের বিনিয়োগ বেড়েছে বহুগুন। 

তিনি বলেন, নিজেদের টাকায় পদ্মাসেতুসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন, ও দুই তিন বছরের মধ্য চালু হতে যাওয়া  আমাদের মেগা প্রজেক্ট যেমন মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর, পায়রা  সমুদ্র বন্দর আমাদের আমদানী রপ্তানীর তথা যোগাযোগের এক বিপ্লব এনে দিবে। সেহতু আমাদের বিনিয়োগ বাড়বে বহুগুলো, আর বহিঃবিশ্বের তাল মিলিয়ে বিডা বিনিয়োগকারীদের আন্তর্জাতিক মানের স্মার্ট বিনিয়োগ সেবা দিয়ে আসছি। যেমন- স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ সেবা, বিডা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ২৩টি প্রটিষ্ঠানের ৭১ বিনিয়োগ সেবা, এছাড়াও ইনভেস্টমেন্ট মনিটরিং, ইনভেস্টমেন্ট আফটার কেয়ার, ভিসা সুপারিশসহ বিভিন্ন স্মার্ট সেবা দিয়ে আসছে এবং অচিরেই অন্যান্য সেবা বিডার ওএসএস –এ যুক্ত হবে। 

এসময় তিনি আরো বলেন, বিডাকে শুধু সেবা প্রদান করলেই হবে না, বিনিয়োগ ও বিনিয়োগ পরবর্তী সেবা গ্রেহণের জন্য বিনিয়োগকারীদের আরো আন্তরিক হতে হবে। বিনিয়োগকারী ও থার্ড পার্টি বাদ দিয়ে হ্যাসেল ফ্রি ভাবে বিডার স্মার্ট সেবা গ্রহণ করতে হবে। বিনিয়োগ সেবা গ্রহণ করতে ২৩/২৪টা দপ্তরে যাওয়ার দরার নাই, বিনিয়গকারীরা সব সেবাই বিডার ওএসএস থেকে পাবেন।  

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী, বিনিয়োগকারীদের উদ্দ্যেশে বলেন, বিনিয়োগকারীদের স্মার্ট বিনিয়োগ ও বিনিয়োগ পরবর্তী সেবা প্রদানের জন্য বিডা সার্বক্ষনিক ২৪*৭ কাজ করে চলছে, বিনিয়গকারীদেরও সেই একইভাবে আন্তরিক হতে হবে।

কর্মশালায় সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন বলেন, আমরা শতভাগ ট্রান্সপারেন্টভাবে বিনিয়োগ প্রদান করে আসছি। বিডায় নিবন্ধিত প্রকল্পসমূহে যেকোনো ধরনের বিনিয়োগ সেবা প্রদান করতে বিডা প্রতিজ্ঞাবদ্ধ। এসময় তিনি বিনিয়োগাকারীদের থার্ড পার্টি বাদ দিয়ে সরাসরি হ্যাসেলফ্রিভাবে বিডা থেকে যাবতীয় বিনিয়োগ সেবা গ্রহণের আহবান জানান।

কর্মাশলায় বিডার মহাপরিচালক মোঃ মুজিব-উল-ফেরদৌস স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া বিডার’র নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী  বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট মনিটরিং ও আফটার কেয়ার সেবা, মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ সেবা, মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় ওয়ান স্টপ সার্ভিস সম্পর্কে ধারনা প্রদান করেন। বাংলাদেশ ব্যাংক, পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই, এনবিআর, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রতিনিধিবৃন্দ স্ব স্ব প্রতিনিষ্ঠের বিনিয়োগ সেবা  কিভাবে বিডার ওএএস মাধ্যমে পাওয়া যাবে- তা বিনিয়োগকারীদের অবহিত করেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএেম//
 


Comment As:

Comment (0)