মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী 01

শরীয়তপুর ও ঠাকুরগাঁওয়ে নতুন দুই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর ঠাকুরগাঁওয়ে একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নতুন দুটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে শরীয়তপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়

সভা শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তাব ছিল সেটি নীতিগত অনুমোদন ছিল নামকরণ করা হয়েছিল শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আজ চূড়ান্ত অনুমোদনের জন্য আইনের খসড়া বিস্তারিত উপস্থাপন করা হয়েছে বিস্তারিত আলোচনার পর এটি অনুমোদন হয় তবে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় নয়, এটির নাম হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর নামেই এটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে

এছাড়া ঠাকুরগাঁওয়ে একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন দেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)