CDBL111

বোনাস বিওতে পাঠিয়েছে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি- পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও ইস্টার্ণ ব্যাংক লিমিটেড।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানি দুটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে মঙ্গলবার (১৩ জুন) বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে পাইওনিয়ার ইন্স্যুরেন্স ৩০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড। আর ইস্টার্ণ ব্যাংক ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ১২.৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড। 

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)