এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শেষ বৃহস্পতিবার

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত  হিসাববছরে  বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। 

ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের অর্থবছরের সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৮৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৯৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ আগস্ট  অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জুলাই।

বিনিয়োগবার্তা/কেএইচকে//
 

https://www.dsebd.org/

Comment As:

Comment (0)