সড়ক আইন নিয়ে আপস করবে না সরকার

ঢালাওভাবে প্রকল্প না নেয়া হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ পরিকল্পনামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের মানসিক দৃষ্টিভঙ্গি ঘুরছে, জ্ঞান-বিজ্ঞানের দিকে আমরা যাচ্ছি, প্রকল্প মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ঢালাওভাবে যেন প্রকল্প না নেয়া হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা যা করছি এটা নিয়মিত কাজ, প্রকল্পের মাধ্যমে অর্থ অপচয় হয়, তাই ঢালাওভাবে যেন প্রকল্প না নেয়া হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, আমার ধারণা প্রকল্পের মধ্যে অর্থের অপচয় হয়। ওখানে ভালো মানের গাড়ি পাওয়া যায়, ভালো মানের ভবনে অফিস করা যায়। যে কারণে কর্মকর্তারা সেখানে যেতে বেশি আগ্রহী হয়। এসভিআরএস কার্যক্রম সরকারের রাজস্ব বাজেটের অধীনে নিয়ে আসা উচিত। আমরা অর্থনৈতিক সংকটে নেই, চাপ আছে। সংকটে থাকলে তো কর্মচারীদের বেতন, ভাতা ও বোনাস দিতে পারতাম না। বর্তমানে কিছু সমস্যা চলছে সেটা দ্রুতই সমাধান হবে।

সব কাজে স্বাবলম্বী হতে হবে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, সব কাজে আমাদের নির্ভরযোগ্য তথ্য হতে হবে, আগামীতে যে কাজ করবো, সময় ঠিক করে কাজ করবো, সময়টা পুরোমাত্রায় ব্যবহার করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস ডিজি (চলতি দায়িত্ব) পরিমল চন্দ্র বসু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন।

বিনিয়োগবার্তা/এনএএস//


Comment As:

Comment (0)