৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ

সংসদে দুটি স্থায়ী কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে দুটি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদে কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পরে কণ্ঠ ভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়।

সংসদীয় কমিটিগুলো হলো- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিনিয়োগবার্তা/এএইচএস//
 


Comment As:

Comment (0)