ICB-1

শুদ্ধাচার পুরস্কারের আয়োজন করল আইসিবি

নিজস্ব প্রতিবেদক:  রাষ্ট্রায়ত্ত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)  এ শুদ্ধাচার পুরস্কার (২০২১-২০২২) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে মঙ্গলবার (১৩ জুন) আয়োজিত হয়।

আইসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসান শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত কর্মচারীদের সার্টিফিকেট, ক্রেষ্ট ও চেক প্রদান করেন।

অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান, আইসিবির সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)