ইউনিয়ন ব্যাংকের ক্যাটাগরি পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: ‘এ’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ব্যাংক লিমিটেডকে। আগামীকাল ১৯ জুন, সোমবার থেকে 'বি' ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন করে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
এর আগে কোম্পনিটি সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।
বিনিয়োগবার্তা/ডিএফই//



