Progoti Insurance

বোনাস বিওতে পাঠিয়েছে প্রগতি ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: ঘোষিত ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে রোববার (১৮ জুন) বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে প্রগতি ইন্স্যুরেন্স ৩০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড। 

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)