ফরহাদ মজহারকে ‘খুঁজে’ পাওয়া যাচ্ছে না

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিশিষ্ট কবি, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজের প‌রিবার সূ‌ত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সোমবার (৩ জুলাই) ভোর ৪টার দিকে একজন পরিচিত ব্যক্তির ফোন পেয়ে তিনি বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার আর সন্ধান পাওয়া যাচ্ছে না।

আদাবর থানার ডিউটি অফিসার উপ-প‌রিদর্শক (এসআই) মো. মোহসিন জানিয়েছেন, ভো‌রে একজ‌নের কল পে‌য়ে না‌কি তি‌নি বের হ‌য়ে যান। এরপর থে‌কে তার আর খোঁজ পাওয়া যায়নি। সকা‌লে ফরহাদ মজহার‌কে খুঁ‌জে পাওয়া যা‌চ্ছে না ব‌লে তার এক আত্মীয় থানায় এসে অভিযোগ করেন। এ ঘটনায় এখনো কোনো জিডি বা মামলা হয়নি। তবে অভিযোগ পাওয়ার পর ওসি ও ইন্স‌পেক্টর তদন্ত বিষয়টি ক্ষ‌তি‌য়ে দেখ‌তে ফরহাদ মজহারের বাসায় গিয়েছেন।

(এসএএম/ ০৩ জুলাই ২০১৭)

 


Comment As:

Comment (0)