ঢাকা ইন্স্যুরেন্স

স্পট মার্কেটে যাচ্ছে ঢাকা ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স রেকর্ড ডেটের আগে আগামীকাল ২০ জুন, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পনিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২১ জুন, বুধবার । কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জুন, বৃহস্পতিবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)