মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ

মূল্যসূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই ওয়েবসা্ইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৫৩৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রবিবার ডিএসইতে ৪১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে আগের দিন থেকে এদিন ১১৫ কোটি ২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। 

সোমবার ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৮০ পয়েন্ট বেড়েছে। সোমবার সিএসইতে ১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)