এমকে ফুটওয়্যার

এমকে ফুটওয়্যারের শেয়ার প্রো-রাটা ভিত্তিতে বরাদ্ধ প্রদান

নিজস্ব প্রতিবেদক: স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা (Pro-rata) ভিত্তিতে বরাদ্দ প্রদানের অংশ হিসেবে আজ ১৯ জুন, ২০২৩ তারিখে ডিএসই’র এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য এমকে ফুটওয়্যার পিএলসি এর শেয়ার বরাদ্ধ অনুষ্ঠান ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, এমকে ফুটওয়্যার পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, ইস্যুয়ার আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ এর কোম্পানী সচিব মোঃ রাকিব সাদী সহ প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে ডিএসই’র এমআইএস এন্ড ডেভেলাপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মোঃ আব্দুল কাদের খন্দকার প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন। 

কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য মোট ১০ কোটি টাকার বিপরীতে ৫৫৩ কোটি ৬৬ লাখ টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ৫৫.৩৭ গুন বেশি। প্রতি ২,০০,০০০ টাকা আবেদনের বিপরীতে যোগ্য বিনিয়োগকারীগন ৩৬১টি শেয়ার বরাদ্ধ পায়। 

উল্লেখ্য যে, এমকে ফুটওয়্যার পিএলসি এর সাবসক্রিপশন পিরিয়ড ছিল ১১-১৫ জুন, ২০২৩।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)