জ্বালানি উপদেষ্টা 01

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম সহনীয় পর্যায়ে আসেনি: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলেও তা এখনো সহনীয় পর্যায়ে আসেনি। কত দিন পর্যন্ত এটি স্থায়ী হয় তা পর্যবেক্ষণ করা হচ্ছে। দাম স্থায়ী হলে তা সমন্বয় করার চিন্তা করা হবে।

সোমবার (১৯ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পেট্রোবাংলা ও ওমানের সঙ্গে দীর্ঘমেয়াদি এলএনজি আমদানি শীর্ষক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন  তিনি।

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বন্ধ হয়ে যাওয়া গ্যাস ফিল্ডগুলো রিজার্ভার হিসেবে ব্যবহারের বিষয়ে ভাবা হচ্ছে। যদি হয় তাহলে যখন দাম কম থাকবে তখন আমদানি করে মজুদ করা হবে। আমরা শুধু এলএনজি আমদানির ওপর নির্ভর করছি না। পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান ও পুরনো গ্যাসক্ষেত্রে উৎপাদন বৃদ্ধিতে জোর দিচ্ছি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জ্বালানি মন্ত্রণালয়ের সচিব খায়রুজ্জামান মজুমদার, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার, বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফ্ফার আলবুলুসিসহ প্রমুখ।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)