পূবালী ব্যাংক

২০ লাখ শেয়ার কিনবেন পূবালী ব্যাংকের পরিচালক

নিজস্ব প্রতিবেদক: শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংকের কর্পোরেট পরিচালক ট্রাউজার লাইন লিমিটেড (লাইলা হাফিজ ব্যবস্থাপনা পরিচালক ট্রাউজার লাইন এবং পূবালী ব্যাংকের পরিচালক)।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এই কর্পোরেট পরিচালক কোম্পানির ২০ লাখ শেয়ার কিনবে।

ট্রাউজার লাইন আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)