মূল্যসূচকের সাথে বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসাথে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৬ পয়েন্টে।
বুধবার ডিএসইতে ৬৩০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে ৫৯০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে আগের দিন থেকে এদিন ৩৯ কোটি ১৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।
বুধবার ডিএসইতে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক 10 পয়েন্ট বেড়েছে। বুধবার সিএসইতে ৫৩০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিনিয়োগবার্তা/ডিএফই//



