রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে নৌকার বিজয়
নিজস্ব প্রতিবেদক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র পদে নির্বাচিত হয়েছেন। রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন মেয়র হয়েছেন আওয়ামী লীগের এ. এইচ. এম. খাইরুজ্জামান লিটন।
নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, তিনি পেয়েছেন এক লাখ ৬০ হাজার ২৯০ ভোট।
তার নিকটতম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট।
এছাড়া জাকের পার্টির লতিফ আনোয়ার পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট এবং জাতীয় পার্টির সাইফুল ইসলাম ১০ হাজার ২৭২ ভোট পেয়েছেন।
এই সিটি নির্বাচনে ভোট দিয়েছেন মোট ভোটারের শতকরা ৫৬.২০ ভাগ।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম (বাবুল) পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।
প্রাথমিক ফলাফল ঘোষণার পর তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন।
সিলেটে প্রাথমিকভাবে জয়ের খবর পাওয়ার পর সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, পর্যটন নগরীকে মায়ের কোলের মতো নিরাপদ করতে কাজ করবেন তিনি। ভবিষ্যতে সিলেটের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি খুব একটা হয়নি। প্রধান নির্বাচন কমিশন অবশ্য এরই মধ্যে বলেছে সিলেটে ৪৬ শতাংশ ভোট পড়েছে।
নতুন ভোটারদের আগ্রহ কিছুটা বেশি দেখা গিয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন সিলেটের স্থানীয় সাংবাদিক আহমেদ নুর।
বিনিয়োগবার্তা/টিআর/এসএএম//



