রূপালী ব্যাংক

এনওসি দিয়েছে বাংলাদেশ ব্যাংক

১২’শ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেড ১২শ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। ব্যাংকটি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে এ ব্যাপারে এনওসি পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংকটি আনসিকিউরড, নন-কনভার্টেবল এবং ফুলী রিডামবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। বন্ডটি ৭ বছর মেয়াদী। রূপালী ব্যাংক অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা থেকে সম্মতি পেয়েছে।

এই বিবেচনায়, বাংলাদেশ ব্যাংক বন্ড ইস্যুতে রূপালী ব্যাংককে এনওসি দিয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)