সাধারণ শেয়ার ইস্যু করবে ইভিন্স টেক্সটাইল
নিজস্ব প্রতিবেদক: ইভিটেক্স ফ্যাশনসের সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভিন্স টেক্সটাইলের পরিচালনা পর্ষদ। শেয়ারের রেশিও ১:১.৮ ফেসভ্যালুতে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৭ লাখ ৯২ হাজার সাধারণ শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ১০ টাকা ফেসভ্যালুতে শেয়ার ইস্যু করবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি সাপেক্ষে এই শেয়ার ইস্যু করতে পারবে কোম্পানিটি।
বিনিয়োগবার্তা/এসএএম//



