৫ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানিকে ’জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আজ ২৫ জুন, রবিবার থেকে কোম্পানিগুলো জেড ক্যাটাগরিতে লেনদেন করবে।
কোম্পানিগুলো হলো: নূরানী ডাইং, নর্দার্ণ জুট, অ্যাপলো ইস্পাত, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলো বিএসইসির আইন অমান্য করায় ক্যাটাগরিচূত্য হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে অ্যাপলো ইস্পাত ’বি’ ক্যাটাগরির। আর বাকী কোম্পানিগুলো এ ক্যাটাগরির ছিল।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিগুলোকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।
বিনিয়োগবার্তা/কেএইচকে//
https://www.dsebd.org/



