১৮ টাকা ৩০ পয়সা দর বেড়ে গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিকস

স্ট্যান্ডার্ড সিরামিকসের পর্ষদ সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদ সভার স্থগিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড। কোম্পানিটির পর্ষদ সভা ২৪ জুন, সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

ডিএসই ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

বিনিয়োগবার্তা/কেএইচকে//

https://www.dsebd.org/

Comment As:

Comment (0)