মূল্য সংবেদনশীল তথ্য নেই খান ব্রাদার্সের
নিজস্ব প্রতিবেদক: অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়।
সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে সিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সিএসইতে গত ২৫ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩ টাকা ৪০ পয়সা। ২২ জুন কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কতৃপক্ষ।
বিনিয়োগবার্তা/ডিএফই//



