পাবনার সাঁথিয়ায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ৭০০ গাছ বিতরণ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পাবনার সাঁথিয়ায় ফলজ, বনজ এবং ঔষধি জাতের প্রায় ৭০০ গাছ এলাকার সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণ করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন।
উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ছাতক বরাট এলাকায় এই বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। তিনি এলাকাবাসীদের মাঝে চারা বিতরণ এবং রোপন কার্যক্রম উদ্বোধন করেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. সাইফুদ্দীন আহম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এমআর/ ০৫ জুলাই ২০১৭



