শোবার ঘরে স্মার্টফোনে খবর পড়ে ৪৬% মানুষ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষ খুব কমই আছে । বাসায়, অফিসে, রাস্তায় বা গাড়িতে সবখানে স্মার্টফোন সঙ্গে থাকা মানে বিশ্বের সব হাতের তালুতে।
স্মার্টফোনের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা এবং অনলাইন নিউজ পোর্টাল এর সংখ্যাও বাড়ছে।প্রতি মুহূর্তে সংবাদ পেতে দিন-রাত অনলাইনে থাকে এমন মানুষের সংখ্যা অনেক। স্মার্টফোনের সাহায্যে বিশ্বকে প্রতি মুহূর্তে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টালে নজরে রাখেন অনেকে মানুষ।
এক জরিপে দেখা গেছে, লোকজন নিজেদের শোবার ঘরে স্মার্টফোনে খবর সবচেয়ে বেশি পড়েন।
রয়টার্স এর জরিপের তথ্য অনুযায়ী, ৪৬% লোকজন নিজেদের শোবার ঘরে স্মার্টফোনে খবর পড়েন। গণপরিবহনে বসে খবর পড়ার এই হার ৪২%। টয়লেটে স্মার্টফোনে খবর পড়েন ৩২% মানুষ।
রয়টার্স এই জরিপ পরিচালনা করে বিশ্বের ৩৬ দেশের ৪০ হাজার ৪৬৪ মানুষের উপর ।
(এম আর/০৬ জুলাই, ২০১৭)



