বাংলাদেশ শিপিং কর্পোরেশনের লেনদেন বন্ধ সোমবার

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের লেনদেন রেকর্ড ডেটের কারণে আগামীকাল সোমবার বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে কোম্পানিটির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করেছিল; যা আজকে রোববার সম্পন্ন হবে। আগামী  মঙ্গলবার থেকে কোম্পানিটি আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে পুঁজিবাজারে।

(এসএএম/ ০৫ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)