গার্মেন্টসের শ্রমিকদের বিজিএমইএ ভবন ঘেরাও 

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাড্ডার শামস গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন । সোমবার মধ্য রাত পর্যন্ত বার বার বৈঠকে দাবি নিষ্পত্তি না হওয়ায় আজ সকাল সাড়ে ৯টায় বিজিএমইএ ভবনের সামনে অবস্থান ও ঘেরাও করেছে শ্রমিকরা।

রমনা থানার ওসি জানান, শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিন্ত তারা বুঝতেছেন না। বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন। মালিক ও বিজিএমইএ কর্তৃপক্ষ আসার পর এর সুরাহা হতে পারে।

শ্রমিকরা জানায়,বাড্ডার শামস গার্মেন্টসটিতে প্রায় পাঁচশ শ্রমিক কাজ করেন। ৪ জুন কাজ করে তারা বাসায় যান। ৫ জুন কারখানায় এসে দেখেন গেটে তালা দেয়া। কোনো পূর্ব নোটিশ ছাড়াই গার্মেন্টস বন্ধ করে দেয়া হয়েছে। বেতন-ওভারটাইম কিছুই দেয়া হয়নি বলে অভিযোগ তাদের। বেতন ও ওভারটাইমের দাবিতে গতকালও তারা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেয়। গতকাল কোনো সমাধান না পেয়ে আজও অবস্থান নিয়েছেন। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত তারা বিজিএমইএ ভবন ঘেরাও করে রাখবেন বলে জানান।

একজন মহিলা শ্রমিক বলন, তিনি দেড় বছর ধরে গার্মেন্টসটিতে কাজ করছে। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চোখেমুখে অন্ধকার দেখছেন।

গার্মেন্টস কর্তৃগক্ষ জানান গার্মেন্টসটির মালিক বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

 

(এম আর / ১১ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)