রানার গ্রুপের সাথে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে বীমা চুক্তি
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: গত ১০ জুলাই সােমবার স্কয়ার গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে রানার গ্রুপের বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও স্কয়ার গ্রুপের পরিচালক তপন চৌধুরীর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
উল্লেখ্য কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা আরও একধাপ বৃদ্ধিই চুক্তির উদ্দেশ্য ।
এ সময় রানার গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান রুদাবা তাজিন এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন, রানার গ্রুপের এইচ আর অ্যান্ড অ্যাডমিন জিএম খান সরফরাজ আলি ও এইচআর ম্যানেজার মোহাম্মাদ শাহরিয়ার জান কাদরী এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিও মো. সাজ্জাদুল করিম ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাজহারুল ইসলাম রানা।
রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, এ চুক্তির ফলে কর্মীদের মনোবল ও কাজের প্রতি একাগ্রতা বৃদ্ধি পাবে।
(এম আর / ১১ জুলাই, ২০১৭)



