১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে ডিএসই

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই)। ২০১৫-১৬ সমাপ্ত হিসাববছরে জন্য ডিএসই এ ডিভিডেন্ড ঘোষণা দেয় সংস্থাটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসইর নিজস্ব ভবনে ৫৫তম এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে ২০১৫-২০১৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সুপারিশ করা ডিভিডেন্ড অনুমোদন করা হবে।

এছাড়াও এজিএমে পর্ষদের পরিচালক নির্বাচন, নিরীক্ষক নিয়োগসহ অন্যান্য এজেন্ডা পাস অনুমোদন করা হবে।

(এসএএম/ ০৬ মার্চ ২০১৬)


Comment As:

Comment (0)