রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন আব্দুল মজিদ শেখ ও বিষ্ণুপদ চৌধুরী

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রূপালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকটির মহাব্যবস্থাপক আব্দুল মজিদ শেখ ও বিষ্ণুপদ চৌধুরী।

গতকাল ১১ জুলাই মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে এ পদোন্নতি প্রদান করা হয়।

ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আব্দুল মজিদ শেখ ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি (বিআরসি) এর মাধ্যমে ১৯৮৬ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ইতোপূর্বে তিনি সফলতার সহিত বিভিন্ন শাখা, অঞ্চল প্রধান, বিভাগীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সর্বশেষ ব্যাংকটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কর্মকান্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্মান ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৮ সালে মুন্সিগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ইতোপূর্বে তিনি ভারত, সৌদি আরব, জাপান, সিংগাপুর, সাউথ আফ্রিকা, ফ্রান্স, অষ্ট্রিয়াসহ বিভিন্ন দেশে ভ্রমন ও ব্যাংকিং সেমিনারে অংশগ্রহন করেন।

অন্যদিকে রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক কৃষিবিদ বিষ্ণুপদ চৌধুরী উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পদোন্নতি লাভ করেছেন।

তিনি ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি(বিআরসি) এর মাধ্যমে রূপালী ব্যাংকে ১৯৮৬ সালে সিনিয়র অফিসার হিসাবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ইতোপূর্বে তিনি সফলতার সহিত বিভিন্ন শাখা, অঞ্চল প্রধান, বিভাগীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং কর্মকান্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভূক্ত শিল্পী। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং পরবর্তীতে এমবিএ ডিগ্রী লাভ করেন। তিনি মাগুরা জেলার শালিখা থানার গোবরা গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ভারত, সুইডেন, ডেনমার্ক, জার্মানী, ইটালী, ভ্যাটিকানসিটিসহ বিভিন্নদেশে ভ্রমন ও ব্যাংকিং সেমিনারে অংশগ্রহন করেন।

(শামীম/ ১২ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)