নভোএয়ারে কক্সবাজার মাত্র ১৯৯৯ টাকা

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  মাত্র ১৯৯৯ টাকায় কক্সবাজার যাওয়া ও মাসিক কিস্তিতে হোটেল ভাড়াসহ কক্সবাজার ভ্রমণের আকর্ষণীয় ‘ভ্রমণ প্যাকেজ’ চালু করেছে দেশের খ্যাতনামা বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার।

ভ্রমণপিপাসুদের জন্য এই সুবিধা দিতে দেশের ১৫টি ব্যাংক এবং কক্সবাজারের আটটি অভিজাত হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তি করেছে নভোএয়ার।

চুক্তি অনুসারে, ওই ব্যাংকগুলোর ক্রেডিট কার্ড গ্রাহকরা বিনা সুদে ছয় মাসের সহজ কিস্তি পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন।

এই অফার চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

প্যাকেজের মধ্যে তাকা হোটেলগুলো হলো সায়মন বিচ রিসোর্ট, ওশান প্যারাডাইজ, হোটেল দি কক্স টুডে, উইন্ডি ট্যারেস, বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজ, প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট, রয়েল টিউলিপ হোটেল এবং নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট।

ব্যাংকগুলোর হলো ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক, দি সিটি ব্যাংক লিমিটেড, মেঘনা ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড এবং ঢাকা ব্যাংক লিমিটেড।

ঢাকা থেকে কক্সবাজার রুটে প্রতিদিন নিয়মিতবাবে নভোএয়ারের দুইটি ফ্লাইট পরিচালিত হচ্ছে।

 

(এম আর / ১৩ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)