সোনালী ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সোনালী ব্যাংক লিমিটেডের ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সিইও ও ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. ওবায়েদউল্লাহ-আল-মাসুদ এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুলসহ স্থানীয় কার্যালয় ও মাঠ পর্যায়ের জেনারেল ম্যানেজাররাও উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১৪ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)