নরসিংদীতে বিদেশী পিস্তল, গুলি ও গান পাউডারসহ গৃহবধূ গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে দু’টি বিদেশী পিস্তল, ২১ রাউন্ড গুলি ও ৫০০ গ্রাম গান পাউডারসহ এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতের কান্দি গ্রামের কামরুল হোসেনের বাড়ী থেকে পুলিশ এসকল শুক্রবার, গোলা-বারুদ উদ্ধার করে। এসময় পুলিশ কামরুল হোসেনের স্ত্রী সুফিয়া আক্তারকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভরতেরকান্দি গ্রামের কামরুল হোসেনের বাড়ি ঘেড়াও করে। পরে বাড়ীর বিভিন্ন ঘর তল্লাশি চালিয়ে ২টি অত্যাধুনিক বিদেশী পিস্তল, ২১ রাউন্ড গুলি ও ৫০০ গান পাউডার উদ্ধার করে। এসময় পুলিশ বাড়ীতে থাকা কামরুল হোসেনের স্ত্রী সুফিয়া আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে। শিবপুর মডেল থানা পুলিশ অস্ত্র ও বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করে পরে তাকে গ্রেফতার দেখায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। একটি সংঘবদ্ধ দল নাশকতা চালানোর উদ্দেশ্যে এগুলো মজুদ করেছে বলে ধারণা করছি। এর রহস্য উদঘাটন করে দলটিকে আইনের আওতায় আনা হবে।

(এসএইচআর/এসএএম/ ১৫ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)