রক্ত স্বল্পতা প্রতিরোধে বিকন ফার্মার নতুন ঔষুধ

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ‘ইটিপি’ নামে রক্তের স্বল্পতা প্রতিরোধে বাজারে নতুন ঔষুধ এনেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বিকন ফার্মাসিউটিক্যালস । বাংলাদেশে তারাই প্রথম ঔষুধটি বাজারে এনেছে।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিকন ফার্মাসিউটিক্যালস।

কোম্পানি জানায়, ‘ইটিপি’ ঔষুধটির জেনেরিক নাম ‘এলট্রম্বোপেজ’। ঔষুধটি থ্রম্বোসাইটোপেনিয়া বা রক্ত স্বল্পতা চিকিৎসায় ব্যবহার করা হয়। মূলত রোগের কারণে মানুষের দেহে রক্তের অভাব রোধে ঔষুধটি কার্যকরী ভূমিকা পালন করে।

বিকন জানায়, ইউএসএফডিএ তে ‘ইটিপি’ এর জেনেরিক ‘এলট্রম্বোপেজ’ এর অনুমোদন রয়েছে।

মুখ দিয়ে খাওয়ার ট্যাবলেট ‘ইটিপি’। বাজারে ২৫ মিলিগ্রাম এবং ৫০ মিলিগ্রামের ট্যাবলেট ছাড়া হয়েছে। বাংলাদেশের বাজারে ইটিপি ট্যাবলেটের বেশ চাহিদা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানায় এর ফলে ব্যবসা বাড়বে বিকন ফার্মার ।

(এম আর / ১৫ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)