দেশে দেশে পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশ্বজুড়ে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলার আয়োজন করেছে বাংলাদেশে আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা অ্যাসেটস্‌।

এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশে এ মেলা শুরু হয়।

রাজধানীর উত্তরায় এ আয়োজন করা হয় বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত।

এ ছাড়া ২০-২২ জুলাই গুলশানের হোটেল ওয়েস্টিন এবং ২৭-২৯ জুলাই ঢাকার বনশ্রীতে মেলার আয়োজন করা হয়েছে।

গতকাল থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সিঙ্গাপুরে জালানবাসার প্লাজায়, ২০-৩১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, আগস্টের প্রথম সপ্তাহে মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং দ্বিতীয় সপ্তাহে থাইল্যান্ডের ব্যাংককে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা শুরু হবে। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১৬ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)