ইসলামী ব্যাংকের মাসব্যাপি ‘বিজনেস প্রোমশন ক্যাম্পেইন’ শুরু
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মাসব্যাপি ‘বিজনেস প্রোমশন ক্যাম্পেইন-২০১৭’ শুরু হয়েছে।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা ১৫ জুলাই ২০১৭ শনিবার, সাভার গল্ফ ক্লাবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলমসহ ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ, বিভিন্ন উইং ও ডিভিশন প্রধান, ঢাকাস্থ জোন ও শাখা প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন।
ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি উন্নয়ন, আমদানি-রপ্তানি বাণিজ্য প্রসার, আমানত-বিনিয়োগ বৃদ্ধিসহ সার্বিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে এ ক্যাম্পেইন চলবে আগামী ১৩ আগস্ট পর্যন্ত।
ব্যাংকটির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
(শামীম/ ১৬ জুলাই ২০১৭)



