`বেস্ট ব্যাংক অব বাংলাদেশ-২০১৭’ পুরস্কার লাভ করল ইস্টার্ণ ব্যাংক

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : ‘বেস্ট ব্যাংক অব বাংলাদেশ-২০১৭’ পুরস্কার লাভ করেছে বেসরকারি খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)।

হংকংয়ের ইউরোমানি ব্যাংকটিকে এ সম্মানে ভূষিত করে।

গত ১৩ জুলাই হংকংয়ের আইল্যান্ড সাংগ্রি-লা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার।

এই আন্তর্জাতিক পুরস্কারটি ইস্টার্ণ ব্যাংক দ্বিতীয়বারের মতো লাভ করল।

(এমআর / ১৬ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)