৩ বছরে ৩০ হাজার ফ্লাইট পরিচালনার রেকর্ড ইউএস-বাংলার
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ‘মাত্র তিন বছরে ইউএস-বাংলা এয়ারলাইন্স ত্রিশ হাজার ফ্লাইট পরিচালনার রেকর্ড তৈরি করেছে। প্রতিযোগিতামূলক বিশ্বে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত ইউএস-বাংলা। বহরে অধিক সংখ্যক বিমান ও অধিক গন্তব্য সম্প্রসারণের লক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কাজ করে যাচ্ছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে ইউএস-বাংলা পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মূহুর্তে এসব কথা বলেন।
ইউএস-বাংলা বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা, চট্টগ্রাম,যশোর, সৈয়দপুর, কক্সবাজার, সিলেট, বরিশাল, রাজশাহী রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রা শুরুর দু’বছরের মধ্যে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মধ্যেমে আন্তর্জাতিকভবে যাত্রা শুরু করে। এখন কাঠমান্ডু ছাড়াও ঢাকা থেকে কলকাতা, মাস্কাট, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে। চট্টগ্রাম থেকে কলকাতা ও মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করছে। আগামী ১ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রাম থেকে দোহা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। তাড়াতাড়ি আবুধাবি, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, দুবাই, হংকং, গুয়াংজুহ, দিল্লী, চেন্নাই ও পারো রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।
(এম আর / ১৭ জুলাই, ২০১৭)



