শিবপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি স্বপনের পিতা সলিমুদ্দিন খলিফা আর নেই
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর শিবপুর উপজেলার দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি, শিবপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন স্বপনের পিতা মো: সলিমুদ্দিন খলিফা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)।
গত ১৭ জুলাই সোমবার ভোর ৪টায় উপজেলার দুলালপুর চড়পাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল ৭৫ বছর।
তিনি শিবপুর ও চরসিন্ধুর বাজারের টেইলারিং ব্যবসার সাথে জড়িত ছিলেন। এলাকায় তিনি সলিমুদ্দিন খলিফা নামে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশের জাতীয় পতাকা তৈরীর কাজ করতেন। সেজন্য তিনি বিভিন্ন বিভিন্ন সংস্থা থেকে বিশেষ সম্মাননা অর্জন করেন। তার তৈরী করা পতাকা দেশে বিভিন্ন স্থান থেকে ফেরিওয়ালারা এসে ক্রয় করে বিভিন্ন হাট-বাজার, রাস্তা-ঘাটে ফেরি করে বিক্রি করতেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মঙ্গলবার (১৮ জুলাই) দুলালপুর দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক নরসিংদী প্রতিনিধি নিবারণ রায়, চোখের আলো পত্রিকার সম্পাদক মণ্ডলী সকল সদস্যবৃন্দ, শিবপুর প্রেসক্লাব, শিবপুর অনলাইন প্রেসক্লাব, শিবপুর দুঃস্থ মানব কল্যাণ ফাউন্ডেশন, উপজেলা বিএনপি, উপজেলা জাতীয় পার্টি ও মুক্তিযোদ্ধা সংসদ, শিবপুর সদর রোড় বনিক সমিতি গভীর শোক প্রকাশ করেছে।
(এসএইচআর/ এসএএম/ ১৮ জুলাই ২০১৭)



