নভেম্বরে চাকরি হারাচ্ছেন এক‌সেঞ্চা‌রের ৫৫৬ কর্মী

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান একসেঞ্চার কমিউনিকেশন্স অ্যান্ড সলিউশনস লিমিটেড বাংলাদেশ থেকে ব্যবসা সরিয়ে নিচ্ছে।

কোম্পানির এমন সিদ্ধান্তে ৫৫৬ কর্মী আগামী নভেম্বর মাসে শেষের দিকে চাকরি হারাচ্ছেন।

একসেঞ্চার কমিউনিকেশন্স অ্যান্ড সলিউশনস এর ব্যবস্থাপনা পরিচালক পুরুষোত্থামা কাদাম্বু গত ১৭ জুলাই এক ই-মেইলে খবরটি নিশ্চিত করেন।

একসেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক পুরুষোত্থামা কাদাম্বু তার ই-মেইলে জানিয়েছেন, ‘একসেঞ্চার বাংলাদেশের কর্মীদের শেষ কর্মদিবস হবে ৩০ নভেম্বর, বৃহস্পতিবার। এই দিন পর্যন্ত কর্মীরা তাদের পুরনো সব সুবিধাও উপভোগ করতে পারবেন।’

তিনি আরো জানান, ‘চাকরি হারানো কর্মীদের কেউ কেউ গ্রামীণফোনের নতুন আরেকটি উদ্যোগ ‘উইপ্রো’ তে নিয়োগ পেতে পারেন।’ তবে সেখানে ঠিক কত সংখ্যক লোকের চাকরি হবে, সেটা জানাননি তিনি।

২০১৩ সালে ‘গ্রামীণফোন আইটি’ বা জিপি আইটির ৫১ শতাংশ শেয়ার কিনে নেয় একসেঞ্চার।

কর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন আচমকা এমন খবরের । একসেঞ্চার এমপ্লয়িজ ইউনিউয়নের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ বলেন, ‘একসেঞ্চার বাংলাদেশে ৫৫৬ কর্মী কর্মরত আছেন, যাদের মধ্যে চার শতাধিক আমাদের এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য। প্রতিষ্ঠানটি বন্ধ হলে কোথায় হবে এত লোকর কর্মসংস্থান ।’

(এম আর / ১৯ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)