নিবন্ধনহীন বয়লার বন্ধের নির্দেশ হাইকোর্টের

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : আগামী দুই মাসের মধ্যে শিল্প কারখানার নিবন্ধনহীন বয়লার বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

হাই কোর্টের এই আদেশে পোশাক কারখানাসহ সব কারখানার বয়লার পরিদর্শনের জন্য শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গত ৩ জুলাই গাজীপুরের মাল্টিফ্যাবস লিমিটেড নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত ও ৪২ জন শ্রমিক-পথচারীও আহত হয়েছিলেন।

ওই ঘটনার পরে গঠিত জেলা প্রসাশনের তদন্ত কমিটি বিস্ফোরনের পেছনে সাতটি ত্রুটি ও দুর্বলতা চিহ্নিত করে, সেগুলো হলো- বয়লারের প্রেশার গেজ নষ্ট হয়ে যাওয়া, ডেলিভারি লাইন বন্ধ থাকা, লিভারটিতে স্লট না কাটা, প্রেশার রিলিজ না করা, অপারেটরদের তদারকের অভাব, অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত ত্রুটি।

(এম আর / ১৯ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)