প্রায় ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকিতে অভিযুক্ত প্রাণ-আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড যা প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান (আরএমআইএল), এর বিরুদ্ধে ৩৯ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার ৮৭৩ টাকার মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট ফাঁকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জাতীয় রাজস্ব বোর্ড এর সূত্র থেকে এই তথ্য জানা গেছে।
জুলাই মাসের ৫ তারিখ সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের নিরীক্ষা প্রতিবেদনে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য উঠে এসেছে।
এছাড়াও রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ নাম্বার ইউনিটের বিরুদ্ধে অবৈধভাবে ৪ কোটি ৪০ লাখ ৯২ হাজার ২৫৩ টাকার রেয়াত গ্রহণের অভিযোগ উঠেছে।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শাহজীবাজার অলিপুরে অবস্থিত ইউনিট-২ ও ৩ এ ২০১২-১৩ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত ৫ বছরে বিপুল পরিমাণ এ ভ্যাট ফাঁকি দিয়েছে।
১১ জুলাই ফাঁকিকৃত ভ্যাট পরিশোধে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. শফিকুল ইসলাম।।
(এম আর / ১৯ জুলাই, ২০১৭)



