ঘুষের টাকাসহ গ্রেপ্তার নৌ প্রকৌশলী ২ দিনের রিমান্ডে

প্রতিবেদক, বিনিয়োগবির্তা, ঢাকা: পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৯ জুলাই) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আসামিকে দুদক হাজির করে পাঁচদিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন।

গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে মতিঝিলে প্রকৌশলীর নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

(এমআইআর/ ১৯ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)