ইসলামী ব্যাংকের এএমডি হলেন মোঃ মাহবুব উল আলম

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন মোঃ মাহবুব উল আলম।

তিনি ব্যাংকের কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং ও বিনিয়োগ (ক্রেডিট) কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং, অপারেশন্স ও রিটেইল ইনভেস্টমেন্ট উইং-এ দায়িত্ব পালন করেন।

মোঃ মাহবুব উল আলম ১৯৮৪ সালে ইসলামী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকের সর্ববৃহৎ অপারেশন ইউনিট লোকাল অফিসসহ বিভিন্ন শাখার প্রধান ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে বিগত ৩৩ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। আলম প্যারিস ভিত্তিক আইসিসি’র এফআইটি গ্রাজুয়েট এবং আইসিসি বাংলাদেশের ব্যাংকিং টেকনিক এন্ড প্র্যাক্টিস কমিটির সদস্য। তিনি বিআইবিএম, বিবিটিএ ও বিএবি সহ পেশাগত বিভিন্ন প্রতিষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে নিয়মিত অংশগ্রহন করে আসছেন। তিনি ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং-এ অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(শামীম/ ১৯ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)