বছ‌রের প্রথমা‌র্ধের মুদ্রানী‌তি ঘোষণা বুধবার

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আগামীকাল ২৬ জুলাই, ২০১৭ তারিখ বুধবার সকাল ১১.৩০মিনিটে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের ৫ম তলাস্থ জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০১৭-১৮ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর,২০১৭) জন্য বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা করা হবে। ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট’ প্রকাশ করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বছরের একটি নির্দিষ্ট সময়ে বাজারে কি পরিমাণ অর্থের প্রবাহ থাকবে, সেই অনুযায়ী মুল্যস্ফিতি নিয়ন্ত্রণে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তার আগাম ধারণা দিতে মুদ্রানীতি ঘোষণা করে থাকে বাংলাদেশ ব্যাংক। প্রতি ছয় মাস অন্তর বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করা হয়।

(এমআইআর/ ২৫ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)